নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ
সমবায় সমিতির নির্বাচনে অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ,
সমবায় সমিতির নির্বাচনে বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। আর অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করল। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের তমলুক থানার খুড়ুইয়ে। গঠরা সমবায় সমিতির নির্বাচনে মোট ৪৩ টি আসনে ভোট হয়েছে। যেখানে তৃণমূল বিজেপি বাম প্রত্যেকটি দল থেকেই প্রার্থী দেওয়া হয়েছে। এদিন নির্বাচনে বিজেপির সাথে তৃণমূল কর্মী সমর্থকদের বচসাঁ বাঁধে। বিজেপির অভিযোগ তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতি নিয়ে এসে পরিস্থিতি উত্তপ্ত করে দেওয়ার চেষ্টা করেছে। অপরদিকে তৃণমূল ও পাল্টা আক্রমণ করেছে বিজেপিকে। দুই পক্ষের বচসায় অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। আর অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে এই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বাধ্য হয়েই পরিস্থিতি সামাল দিতে পুলিশ এরপর লাঠিচার্জ শুরু করে। সমবায় সমিতির নির্বাচন ঘিরে এদিন উত্তপ্ত হয়ে উঠেছিল তমলুক।

