সমবায় ব্যাংকের সিবিআইয়ের হানায় কোটি কোটি টাকার সন্ধান

সমবায় ব্যাংকের সিবিআইয়ের হানায় কোটি কোটি টাকার সন্ধান

রাজ্যজুড়ে যেভাবে একের পর এক জায়গায় টাকার পাহাড় উদ্ধার হয়েছে তাতে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। এবার বীরভূমের সিউড়ি র সমবায় ব্যাংকে সিবিআই গোয়েন্দারা হানায় সন্ধান পাওয়া গেছে ৫০ টি বেনামী অ্যাকাউন্ট এছাড়াও তারা সন্ধান পেয়েছে কোটি কোটি টাকা।জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের সিউড়ির একটি সমবায় ব্যাঙ্কে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই গোয়েন্দাদের অনুমান এই বেনামী একাউন্টগুলোর মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে।দুপুর নাগাদ ব্যাঙ্কে ঢুকে ম্যানেজারের সঙ্গে কথা বলতে শুরু করেন।এই বেনামী অ্যাকাউন্টগুলির মাধ্যমেই ১০ কোটিরও বেশি কালো টাকা সাদা করা হয়েছে বলে গোয়েন্দাদের অনুমান। আগামী দিনে তাদের হাতে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।