নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সন্তানসহ মহিলার সাথে প্রেম এবং বিয়ের পর স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার প্রেমিকের,দীর্ঘদিন যাবত প্রেম এবং তারপর গোপনে বিয়ে। অথচ বিয়ের পরে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করলেন প্রেমিক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতোলপুরে। মহিলার অভিযোগ,বহুদিন যাবত শারীরিক সম্পর্কে আবদ্ধ থাকা সত্ত্বেও স্থির মর্যাদা দিয়ে পরিবারের সামনে নিয়ে যেতে অস্বীকার করেন প্রেমিক। এরপরই প্রশাসনের দ্বারস্থ হন মহীলা। পুলিশ সূত্রে খবর বাঁকুড়া জেলার কোতুলপুরের লাউ গ্রামের বাসিন্দা সন্তু চন্দ্র কাজের সূত্রে পূর্ব বর্ধমান এ থাকতেন। কাজের সূত্রে সেখানে থাকাকালীন তার আলাপ হয় শর্মিলা রায় নামে এক মহিলার সাথে। শর্মিলার একটি সন্তানও রয়েছে, তা জানা সত্ত্বেও তার সাথে ঘনিষ্ঠতা বাড়ায় সন্তু চন্দ্র। এরপর গোপনে তাকে বিয়েও করেন কিন্তু স্ত্রীর মর্যাদা চেয়ে পরিবারের সাথে দেখা করানোর কথা বললেই প্রসঙ্গ এড়িয়ে যেতেন সন্তু। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কোতুলপুরে প্রেমিকের বাড়িতে এলেন ওই মহিলা। আর তারপরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। একাধিকবার পরিবারের সাথে দেখা করানোর কথা বলেও দেখা করাননি বিয়ে করা স্ত্রীকে। অবশেষে কোন রাস্তা না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।

