সন্তানকে বাঁচানোর তাগিদে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এক মায়ের

মৌমিতা দেবনাথ,
সন্তানকে বাঁচানোর তাগিদে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এক মায়ের
এইজন্যই হয়তো তিনি মা সন্তানকে ফিরে পাবার তাগিদে যুদ্ধ ঘোষণা করেছিলেন এক মা। আর সেই মায়ের আর্তনাদের গল্পই এবার ফুটে উঠবে বড় পর্দায়। সন্তানের জন্য যে একজন মা কত সীমা লংঘন করতে পারেন তা এই ছবির দৃশ্য না দেখলে বোঝা যায় না।। সম্প্রতি মুক্তি পেয়েছে রানী মুখার্জি এবং অনির্বাণ চট্টোপাধ্যায় অভিনীত মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। যে ছবির গল্প উঠে এসেছে একেবারে বাস্তব থেকে এটি কোন ফিকশনাল চরিত্র নয়। ঘটনাটি কি তা জানতে হলে চলে যেতে হবে প্রায় ১১ বছর আগে ।কলকাতার এক দম্পতি চাকরি সূত্রে পাকাপাকিভাবে পাড়ি দেন নরওয়েতে। আর বিদেশে গিয়েও নিজের দেশের সংস্কার কে সেই দম্পতি ভোলেন নি। বিদেশে কেউ একেবারে বাঙালি হয়েই তারা সুখের সংসার করছিলেন কিন্তু হঠাৎই জীবনে নেমে আসে ঘোরতর বিপদ। আর তখন থেকেই দুধের দুই শিশুকে বাঁচানোর জন্য এক মা লড়েছিলেন নিজের সর্বস্ব দিয়ে। যুদ্ধ ঘোষণা করেছিলেন গোটা দেশের বিরুদ্ধে। ছবির ট্রেলারে রানী মুখার্জির অভিনয় ইতিমধ্যেই নজর কেড়েছে আর টানটান উত্তেজনায় ভরা ছবির গল্প দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ ই মার্চ। আপাতত ছবি কেমন হবে তা আগামী দিনে দর্শকই বলবে তবে গোটা ট্রেলার জুড়ে রানী মুখার্জি দুর্দান্ত অভিনয় করেছেন আর তার সাথে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিনেতা অনির্বাণ চট্টোপাধ্যায়।