সংসারের হাল ধরতে টোটো চালাচ্ছে কিশোরী

মৌমিতা দেবনাথ,
বয়সটা পড়াশোনা করার যে বয়সে একটি কিশোরী মেয়ে স্কুলে গিয়ে পড়াশোনা করে খেলাধুলা করে সেই ছোট্ট কিশোরী বয়সেই সংসারের দায়িত্ব নিজের ছোট্ট কাঁধ দুটিতে তুলে নিয়েছে সপ্তম শ্রেণীর এই ছাত্রী। পূর্ব বর্ধমানের কালনার এক নং ব্লকের বাসিন্দা রাত্রি মালিক। বাবা দু বছর যাবত ব্রেন স্টোকে আক্রান্ত সংসারে রয়েছে ছোট্ট ভাই এবং মা। তাই পরিবারের মুখে হাসি ফোটাতে কলমের বদলে তার হাতে উঠে এসেছে টোটোর হ্যান্ডেল। সকাল হলেই রাত্রি বেরিয়ে পড়ে তার টোটো নিয়ে যদিও টোটোটি তার নিজের নয় অন্য একজনের টোটো ভাড়া নিয়ে চালাচ্ছে সে। কাজের কারণে স্কুলেও ঠিকমত যাওয়া হয়ে ওঠে না তার। মা অন্যের বাড়িতে কাজ করে। হতদরিদ্র সংসারে একমাত্র ভরসা এখন বড় মেয়ে রাত্রি। ভাগ্যের পরিহাসে আজ সে বিদ্যালয় এর বদলে রাস্তায় নেমেছে দুবেলা দুমুঠো অন্ন জোগাড়ের উদ্দেশ্যে। তার ছোট্ট দুটি চোখে এখন একটাই লক্ষ্য যে কিভাবে পরিবারের পাশে দাঁড়াবে এবং বাবাকে সুস্থ করে তুলবে। ছোট্ট কিশোরীর এই জীবন সংগ্রামকে কুর্নিশ।