শৌচালয়ের দাবি জানিয়ে সোচ্চার গ্রামবাসীরা

মৌমিতা দেবনাথ,
শৌচালয়ের দাবি জানিয়ে সোচ্চার গ্রামবাসীরা
একটি গোটা গ্রামে নেই শৌচালয় মহিলা থেকে শুরু করে বাড়ির বয়স্কদের নিত্য কর্মের জন্য যেতে হয় মাঠে ঝোপঝারের আড়ালে অথবা চট টানিয়ে। চোখে না দেখলে যা বিশ্বাস হয় না যে যেখানে উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আসা হচ্ছে সেখানে এই গ্রামে নেই শৌচালয়। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দে গঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত পারুইপাড়ায়। যার কারণে রীতিমত ক্ষোভে ফুসছে গ্রামবাসীরা। বারংবার শৌচালয়ের জন্য আবেদন করা হলেও প্রশাসন থেকে কোন রকমের ব্যবস্থা করা হয়নি। বিষয়টি নিয়ে তারা প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত প্রকল্পেও আবেদন জানিয়েছেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও মেলেনি শৌচালয়। গ্রামবাসীদের আরো দাবি যে গ্রামে পরিশ্রুত পানীয় জলের নেই কোন ব্যবস্থা আর রাস্তাঘাটের অবস্থাও অত্যন্ত বেহাল। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি এ বিষয়ে জানালেন যে খোঁজখবর নিয়ে এর ব্যবস্থা করা হবে। যদিও বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তাদের অভিযোগ যে রাজ্য সরকার টাকা আত্মসাৎ করেছে।