নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ।
আজ সকাল থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। আজকে নেওয়া হয়েছে প্রায় ২০০ জনের ইন্টারভিউ। এ দিন ইন্টারভিউ দিতে পর্ষদের সামনে ভিড় দেখা যায় চাকরিপ্রার্থীদের। একে একে রোল নম্বর এবং নাম ধরে তাঁদের ভিতরে ডেকে নেওয়া হয়েছে।বর্তমানে নতুন করে করোনা আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। সেই পরিস্থিতিতে, মাস্ক পরে ভিতরে যেতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হচ্ছে পর্ষদের অফিস থেকেও। কোভিড বিধি বজায় রেখেই হয়েছে ইন্টারভিউ। ইন্টারভিউ নেওয়ার জন্য পাঁচটি প্যানেল রাখা হয়েছে পর্ষদের অফিসে। নির্বিঘ্নে মিটে ছিল টেট পরীক্ষা।এর আগে দুই বার পরীক্ষা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এই নিয়ে তৃতীয় বার ইন্টারভিউ দিচ্ছেন। তবে নিয়োগ দুর্নীতির অভিযোগে যে ভাবে ঘটনাক্রম এগিয়েছে, তাতে এখনও আশঙ্কার মেঘ কাটেনি পুরোপুরি। গত কয়েক মাস ধরে যেভাবে চাকরি দুর্নীতি দেখেছে গোটা রাজ্য তারপর এরকম ইন্টারভিউ প্রাথমিক শিক্ষা পর্ষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
।

