শীতঘুম শেষ হতেই আবারো, উপদ্রব শুরু হতে চলেছে সাপেদের, ব্যবসায়ীর দোকান থেকে উদ্ধার প্রমাণ সাইজের গোখরো

শীতঘুম শেষ হতেই আবারো, উপদ্রব শুরু হতে চলেছে সাপেদের, ব্যবসায়ীর দোকান থেকে উদ্ধার প্রমাণ সাইজের গোখরো

মলয় দে নদীয়া:- শীতঘুম শেষ হতেই আবারো সাপের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে । গতকাল রাতে হরিপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন বাজারপাড়া এলাকায় বিশ্বজিৎ মন্ডল এর ধানকল থেকে একটি প্রমাণ সাইজের গোখরো সাপ উদ্ধার করল শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। জানা যায় ওই ধানকলের ভেতরে একটি গোখরো সাপ ঢুকে থাকতে দেখে ধানকলে কর্মরত শ্রমিকরা, এরপর আতঙ্ক সৃষ্টি হয় ধানকল এ কর্মরত শ্রমিকদের মধ্যে। খবর দেয় ধানকল এর মালিককে পাশাপাশি খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টাই ধানের বস্তা সরিয়ে ওই বিষধর গোখরো সাপ টিকে উদ্ধার করে বস্তাবন্ধী করে। যদিও বিষধর গোখরো সাপ টি উদ্ধার হওয়ার পরে যথেষ্টই স্বস্তি মিলেছে ধানকল এ কর্মরত শ্রমিকদের। উদ্ধারকারী অনুপম সাহা জানান সাপটিকে উদ্ধার করা হয়েছে এখন বনদপ্তর হাতে তুলে দেবেন তিনি।