শীতকাল আসলেই ধুম পড়ে পিঠে পুলি উৎসব এর। খেজুর গুড়ের সাথে আর এই পিঠে পুলি বাঙালির ঐতিহ্য কে ও সংস্কৃতিকে তুলে ধরে। মাটির দাওয়ায় ঢেঁকিতে চালগুঁড়ি করা এখন খুব একটা চোখে পড়ে না, কারণ এখনকার মানুষেরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে মেশিনে, তাই এখন আর কষ্ট করে চাল কুটে কেউ আঠা তৈরি ও করে না, তবে কাঠের তৈরি ঢেঁকি গ্রামবাংলা থেকে একেবারে বিলোক্ত হয়ে যায়নি। এ রকমই একটি ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে শিয়ালী কোড়া গ্রামে। কোড়া বিন্দাবনের সামনে রাস্তার পাশে একটি খামারের কাঠের ঢেঁকিতে চাল ঢেলে অন্যপ্রান্তে ঢেঁকিতে পা দিয়ে চলছে আঠা তৈরীর কাজ। আর এই চালের আঠা দিয়ে তৈরি হয় শীতের ভোরের ভাপা পিঠে।

