মৌমিতা দেবনাথ
শিলা বৃষ্টির দাপটে নষ্ট বিঘার পর বিঘা ধান , মাথায় হাত চাষীদের
কয়েক পসলার বৃষ্টি একদিকে যেমন তীব্র গরম থেকে রাজ্যের মানুষকে স্বস্তি দিয়েছে অন্যদিকে শিলা বৃষ্টির ফলে নষ্ট হয়েছে চাষীদের ধান। বৃহস্পতিবার দুপুরের শীলা বৃষ্টির দাপটে চাষীদের হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। ভেঙে পড়েছে ধানের চারা জলে ডুবে গেছে ধান গাছ ।যার ফলে কার্যত মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে চাষিদের। কারণ ধান চাষ করতে বহু মূল্য তাদের ব্যয় করতে হয়েছে এমন অনেক চাষীরাই আছেন যারা ধার দেনা করে ধান চাষ করেছে। তাদের কপালে এখন চিন্তার ভাজ কিভাবে তারা দেনা শোধ করবেন। রাজ্যের একাধিক জায়গায় দেখতে পাওয়া গেল একই দৃশ্য। নিঃস্ব হয়ে কান্নায় ভেঙে পড়েছেন বহু চাষিরা। তারা ভেবে কুলকিনারা করতে পারছেন না কিভাবে এই ক্ষতি তাদের ভরাট হবে।

