শান্তিপুর লায়ন্স ক্লাবের 15 তম সাংগঠনিক শপথ গ্রহণ অনুষ্ঠান

শান্তিপুর লায়ন্স ক্লাবের 15 তম সাংগঠনিক শপথ গ্রহণ অনুষ্ঠান

মলয় দে নদীয়া :- শান্তিপুর স্টার প্যালেসে আজ শান্তিপুর লায়ন্স ক্লাবের 15 তম ইনস্টলেশন সেরিমনি অনুষ্ঠিত হলো। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক বীরেন কুমার বসাক, পি ডি জি নরেশ কুমার দারুকা, ডিস্ট্রিক্ট গভর্নর মনোজ আগরওয়াল, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ বিভিন্ন বিশিষ্ট জন। সংগঠনের পূর্বতন সভাপতি সুস্মিত বিশ্বাস এবং সম্পাদক নৃপেন দত্ত যথাক্রমে নবনিযুক্ত সভাপতি তথ্য এবং সম্পাদক সুরজিৎ প্রামানিকের হাতে আগামী পয়লা জুলাই থেকে 30 শে জুন পর্যন্ত দায়িত্বভার ন্যাস্ত করেন। শান্তিপুর লায়ন্স ক্লাবের থেকে স্বল্পমূল্যে চোখ দাঁত ইসিজি প্যাথলজিকাল সেন্টার নিয়মিত পরিষেবা চালু থাকলেও, আত্মনির্ভর হওয়ার বিভিন্নপরিকল্পনা বিশেষ গুরুত্ব সহ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্লেই জানান সংগঠনের ডিস্ট্রিক্ট কেবিনেট সদস্য এবং শান্তিপুর লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য লায়নস রজত ব্যানার্জি। তিনি বলেন সম্প্রতি মায়া ঘোষের দান করা একটি জমিতে অতিশিঘ্র ডায়াবেটিস সেন্টার চালু করতে চলেছেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সম্পূর্ণভাবে সহযোগিতায়। সংসদ জগন্নাথ সরকারের প্রস্তাবে সম্মতি জানিয়ে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র গড়ে উঠতে চলেছে। তবে চোখের অপারেশন সেন্টার তাদের দত্তপাড়া অফিসে চালু হতে চলেছে অল্প দিনের মধ্যেই। শান্তিপুরের মানুষকে সাথে নিয়ে আন্তর্জাতিক এই ক্লাবের বেশকিছু জনমুখী পরিষেবা চালু হওয়ার আশ্বাস মিলেছে সংগঠনের পক্ষ থেকে।