শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বক্তব্য শোনার সভাতে বাবলা অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য যোগদান তৃণমূলেমলয় দে নদীয়া :- করোনা পরিস্থিতির কারণেএকুশে জুলাই গত দু’বছর ধরে পালিত হচ্ছে ভার্চুয়াল ভাবেই। সেই মতন শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস এ ফুলিয়া পাড়ায় আয়োজন করেছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠান দেখার এবং শোনার। আর সেখানেই শহীদ স্মরণে, মাল্যদান করতে ছুটে এসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু ,সহ-সভাপতি দীপক বসু জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর বাণী কুমার রায় সহ জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র এবং যুবক নেতৃত্ব।
সেই সভাতেই , গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করা বাবলা পঞ্চায়েতের 55 নম্বর বুথ সদস্যা ভগবতী রাজোয়ার নেতৃত্বর হাত থেকে তৃণমূল পতাকা নিয়ে যোগদান করেন ওই পঞ্চায়েত সদস্যা এবং তার সংসদ এলাকায় বহু বিজেপি কর্মী সমর্থক।
এ প্রসঙ্গে তার স্বামী, মৃত্যুঞ্জয় রাজোয়ার জানান, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে একজন বিজেপির কর্মী হিসেবে সাধারণ মানুষের কাছে কোন জবাব দিতে পারছিলাম না, প্রায় দেড় বছর ধরে করণা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এবং তার দলীয় কর্মীদের মানুষের পাশে থেকে কাজ করা দেখে অনুপ্রাণিত হয়ে, বাবলা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নিরঞ্জন দাসের সাথে যোগাযোগের মাধ্যমে আজকে যোগদান।
এ প্রসঙ্গে ব্লক এ তৃণমূল কংগ্রেস সভাপতি, নিমাই বিশ্বাস জানান কেন্দ্রীয় সরকার একের পর এক জনবিরোধী নীতি তৈরি করছে তাতে বীতশ্রদ্ধ বিজেপির অনেক নেতৃত্ব জনপ্রতিনিধি আগামীতে তারা সকলেই হাজির হবে তৃণমূল পতাকা তলে।

