মলয় দে নদীয়া :-দিনের বেলায় তীব্র রোদ কখনো বা প্রচন্ড বৃষ্টি, তাছাড়াও কৃষি প্রধান এলাকায় সকলেই থাকে মাঠে ঘাটে, তাই বিকাল এবং সন্ধ্যাকালীন প্রচারেই জোর শান্তিপুর ব্লক পঞ্চায়েত সমিতির বিদায়ী বোর্ডের সভাপতি বর্তমান তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী রীনা প্রামানিক। একেবারেই সাদামাঠা ঘরের মেয়ে হয়ে, মোল্লাবেড় গ্রামে গতকাল সন্ধ্যায় প্রচারে গিয়ে সাক্ষাৎ হয় সংবাদ মাধ্যমের।
তিনি জানান, তার নির্বাচনক্ষেত্রে সাতটি বুথের মধ্যে পাঁচটি আদিবাসী অধ্যুষিত এলাকা। সেখান থেকে মানুষের ব্যাপক ভালোবাসায় তিনি গতবার ৭৭৫ ভোটে জয়লাভ করেন, এবারে একদিকে নিজে পাঁচ ধরে সাধারণ মানুষদের সারা বছর নিয়মিত লাগাতার পরিষেবা দেওয়া, সর্বোপরি মুখ্যমন্ত্রীর নানান জনমুখী প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে পেরে মার্জিন অনেকটাই বাড়বে বলে তিনি মনে করেন।
তবে সব কাজ যে ১০০ শতাংশ হয়েছে, একথা তিনি জোর করে বলেননি, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি বলছেন বিগত পাঁচ বছরে অনেকটাই চেষ্টা করেছেন বাকি কাজ করার জন্য তাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করিয়ে আবারো কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।
তবে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বিভিন্ন আদিবাসী এলাকাতে তার সাথে বাড়ি বাড়ি পৌঁছে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। সে ক্ষেত্রেও তার অনেকটাই সুবিধা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

