শান্তিপুর গুলবাজ মোড়ের কালীমাতা এবার পঞ্চাশ বছর। শারদ উৎসবের মধ্যেই নানান সামাজিক দায়িত্ব পূরণ এবং স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মসূচি

শান্তিপুর গুলবাজ মোড়ের কালীমাতা এবার পঞ্চাশ বছর। শারদ উৎসবের মধ্যেই নানান সামাজিক দায়িত্ব পূরণ এবং স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মসূচি

মলয় দে নদীয়া:- সকলে যখন শারদীয়া উৎসব নিয়ে মত্ত, শান্তিপুর গুলবাজ মোড় তাদের কালীমায়ের আগমন হেতু তিন মাস যাবত সময় ধরে নানান স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি নিয়ে ব্যস্ত। উদ্যোগীরা জানান,এক দিকে যেমন স্বাধীনতার ৭৫ বছর, অন্যদিকে তাদের বারোয়ারির ৫০ বছর। ভক্তের জন্যই ভগবান। তাই সামাজিক দায়িত্ব পূরণে ব্রতী হন তারা । সম্প্রতি রক্তদান, ফ্রি মেডিকেল চেকআপ, ইঁটভাটার শ্রমিকদের বস্ত্র বিতরণ, লিভার পরীক্ষা এ ধরনের নানান কর্মসূচি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামীর জন্য রয়েছে হাসপাতালে হুইল চেয়ার প্রদান, প্রান্তিক কিছু পরিবারকে মশারি প্রদান, দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পুস্তক বিতরণ, এবং তাদের এ বছর ৫০ বছর পূর্তি উপলক্ষে সকল কালীপুজো কমিটিকে আমন্ত্রণের উদ্দেশ্যে বর্ণাঢ্য পদযাত্রা। প্রতিমা কালী মন্দির নির্মিত হয়ে গেছে। শারদ উৎসব পার হলেই তাতে রং চড়বে। নীরোগ শরীর নিয়ে, প্রান্তিকরাও হাসিমুখে শামিল হবেন মায়ের পূজোয়।