শান্তিপুর আলোর আয়োজনে বিশেষভাবে সক্ষম যুবক জীবনে প্রথমবার রক্ত দান করে জানালো বিদ্যালয় খোলার আর্জি

শান্তিপুর আলোর আয়োজনে বিশেষভাবে সক্ষম যুবক জীবনে প্রথমবার রক্ত দান করে জানালো বিদ্যালয় খোলার আর্জি

মলয় দে নদীয়া :- একদিকে যখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অপর দিকে শান্তিপুর কলেজে পলিটিক্যাল সাইন্স বিভাগে পাঠরত অয়ন প্রামাণিক নামে একজন প্রতিবন্ধী ছাত্র রক্ত দিলেন শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে শান্তিপুরের সামাজিক সংস্থা আলো কর্তৃক আয়োজিত এক মহতী রক্তদান শিবিরের অনুষ্ঠানে । শুধু তাই নয় , জীবনে এই প্রথম বার রক্ত দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে রক্তদানের পক্ষে আহ্বান জানালেন ওই ছাত্র । তবে পরস্পর দুই দিন ব্যাপী শান্তিপুর আলোর অনুষ্ঠান সুচিতে রয়েছে বেশ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড । রয়েছে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব কৌশিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় শান্তিপুর পাবলিক লাইব্রেরীতে একটি নাটক ইত্যাদি । তবে এই সমস্ত সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও শিক্ষা কর্মীদের চলার পথে বিশেষ অনুপ্রেরণা ও বিনোদন প্রদানে বিশেষ ভূমিকা নেবে বলে মনে করছেন একটি অংশের মানুষ ।