শান্তিপুরে মাধ্যমিকে সম্ভাব্য প্রথম সার্থক
মলয় দে নদীয়া :- শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের সার্থক ঘোষ এ বছর মাধ্যমিক পরীক্ষায় 669 পেয়ে সম্ভাব্য শান্তিপুরের মধ্যে সর্বচ্চ নম্বরের অধিকারী হয়েছে। পড়াশোনা ছাড়াও সার্থক ছোটোবেলা থেকেই গান এবং আবৃত্তি করতে খুব ভালোবাসে এ বিষয়ে অনেকবার পুরষ্কৃত হয়েছে। এমনকি টেস্টের পরেও বহু অনুষ্ঠানে অংশগ্রহন করেছে।
সাতটি বিষয়ের মধ্যে ভৌত বিজ্ঞানে 99 ভূগোল 98,, অঙ্কে 98, ইংরাজী 95, বাংলা 94 ।
ডাক্তার হওয়ার মনস্কামনা নিয়ে নীট,জয়েন্ট দুটি পরীক্ষাই দেওয়ার ইচ্ছা সার্থকের।

