মলয় দে নদীয়া :-
ন্যাশনাল মেডিকেল সাইন্স অর্গানাইজেশনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মধ্য দিয়ে সাইকেল চালানোর উপকারিতা সম্পর্কে বিশেষ একটি সচেতনতা শিবির এবং সাইকেল র্যালির আয়োজন করা হয় নদীয়ায় । শান্তিপুর কলেজের এনসিসি এবং এনএসএস সদস্যরা ছাড়াও মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় এবং বেশ কয়েকটি বিদ্যালয়ের এন সি সি সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সংগঠনের
পক্ষ থেকে জানানো হয় , তারা মায়াপুর ইসকন মন্দির থেকে শুরু করে গোটা জেলায় এ ধরনের বিভিন্ন সচেতনতা করবেন তারা, দুপুর কলেজে এ ধরনের শিবির করে তারা হবিবপুর ইসকন মন্দিরের দিকে রওনা দেন।
কল্যাণী এইমস সহ রাজ্য এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের শতাধিক বিশেষজ্ঞ ডাক্তারগন সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে এ ধরনের নানান কর্মসূচি চালাচ্ছেন বলেই জানা গেছে। এদিন শান্তিপুর কলেজের পক্ষ থেকে এনসিসি, এনএসএস এবং অন্যান্য বিভাগের পক্ষ থেকে আগত প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয়। অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংবর সমিতির পক্ষ থেকেও তাদের সংবর্ধনা জানান।

