লোনের কিস্তি আনতে গিয়ে হাসুয়ার কোপে হল মৃত্যু, দেখুন বিস্তারিত

এক বেসরকারি সংস্থার কর্মী গিয়েছিলেন লোনের কিস্তির টাকা আনতে এক ব্যক্তির কাছে আর সেখানেই ঘনিয়ে এল মর্মান্তিক পরিণতি। হাসুয়ার কোপে সেই বেসরকারি সংস্থার কর্মীর মৃত্যু হল। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত নপুকুরিয়া গ্রামে।
জানা গেছে নিবেশ ঘোষ নামে এক ব্যক্তি কিছুদিন আগে তার স্ত্রীর নামে একটি লোন নিয়েছিলেন কিন্তু যথাসময়ে সেই লোনের টাকা শোধ করেনি। আর এরপরই লোনের কিস্তির ২৫০০ টাকা ওই ব্যক্তির কাছ থেকে আনতে যান। ওই বেসরকারি সংস্থার বেশ কয়েকজন কর্মী এবং এই ফিল্ড অফিসার সেই কিস্তির টাকা আদায় করতে যান। কথাবার্তা চলাকালীন আচমকা, নিবেশ ঘোষ নামে ওই ব্যক্তি পেছন দিক থেকে ফিল্ড অফিসারকে হাসুয়ার কোপ মারে রক্তাক্ত অবস্থায় সেখানে লুটিয়ে পড়ে ফিল্ড অফিসার।
তরী ঘরী স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান হাসপাতালে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়েছে। ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বেল ডাঙ্গায়