লোকাল ট্রেন থেকে ছিনতাই বাজকে ধরে ৭৫ হাজার টাকা উদ্ধার করল জনতা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
লোকাল ট্রেন থেকে ছিনতাই বাজকে ধরে ৭৫ হাজার টাকা উদ্ধার করল জনতা ।
লোকাল ট্রেনে মোবাইল ফোন টাকা চুরি হওয়ার মতো ঘটনা প্রায়শই ঘটে থাকে।এবার লোকাল ট্রেন থেকে ছিনতাই হওয়া ৭৫ হাজার টাকা উদ্ধার করল জনতা। ঘটনাটি ঘটেছে শান্তিপুর লোকাল ট্রেনে। বাংলাদেশ ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত পেশায় একজন শিক্ষক গৌতম চন্দ্র বিশ্বাস এবং তার স্ত্রী সান্তনা রাণী রায় বাদকুল্লার তার ভাগ্নে বাড়িতে যাচ্ছিলেন কলকাতা মুকুন্দপুর এ ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। এরপর ট্রেন পরিবর্তন করার জন্য সপরিবারে ওই ব্যক্তি রানাঘাটে নামেন। ভুলবশত তিনি উঠে পড়েন শান্তিপুর লোকালে আর এর পরেই ঘটলো বিপত্তি। গৌতম বাবু টিকিট পকেটে রাখা ৭৫ হাজার টাকা নিয়ে নেবার জন্য উইদ্রত হলেই তিনি হাত চেপে ধরেন ওই ছিনতাই বাজের। এরপরই চিৎকার করতে থাকেন এবং ট্রেনের উত্তেজিত জনতা ছুটে আসে। ক্ষিপ্ত জনতা এরপর মারতে মারতে ওই ব্যক্তিকে শান্তিপুর স্টেশন পর্যন্ত নিয়ে আসেন। ধৃত ওই চিন্তায় বা আজকের পর তুলে দেওয়া হয় শান্তিপুর জিআরপির পক্ষ থেকে রানাঘাট জিআরপির হাতে। জানা যায় যে ধৃত ওই ব্যক্তির নাম রাজু মন্ডল, এবং তার বাড়ি মাঝদিয়া বাগান পাড়ায়। ধৃত ঐ ব্যক্তি রানাঘাট জিআরপির সামনে ৭২ হাজার টাকা গৌতম বাবুর হাতে তুলে দেওয়া হয়। কোমরে হাড় সংক্রান্ত অসুস্থতার কারণেই তিনি নাকি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন আর তখনই ট্রেনের মধ্যে ঘটে গেল এরকম বিপদ। তবে উত্তেজিত জনতা যেভাবে ওই ছিনতাই বাজকে পাকড়াও করলো তাতে বাহবা দিতেই হয়।