নিজস্ব প্রতিবেদন,মৌমিতাদেবনাথ,
লোকাল ট্রেনে ‘যারে পাখি’ গান গেয়ে যাত্রীদের মুগ্ধ করলেন এক মহিলা
লোকাল ট্রেনে নিজেদের শিল্পকলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। দুবেলা দুমুঠো খাবার তাগিদে কখনো গান গেয়ে অথবা কখনো অন্য কোন শিল্প প্রদর্শন করে তাদের রোজগার করতে হয়। নিত্যদিন বাস্তবে সাথে চলে তাদের জীবন সংগ্রাম। আর এবার লোকাল ট্রেনে যারে পাখি গান গেয়ে ভাইরাল হলেন এক মহিলা। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে এক মহিলা হারমোনিয়াম বাজিয়ে যারে উড়ে পাখি গানটি করছে এবং তার সাথে যোগ্য সঙ্গ দিচ্ছেন এক যুবক এবং এক পৌঢ়। বাদ্যযন্ত্রের সহযোগে এবং হারমোনিয়ামের গানে গোটা লোকাল ট্রেন তখন এক অনন্য মাত্রা পেয়েছে। সুন্দর মিষ্টির গলায় একমনে গান গেয়ে চলেছে ওই মহিলা। কোন স্টেজে নয় বরং এইসব মানুষগুলো লোকাল ট্রেনে যাত্রীদের গান গেয়ে মুগ্ধ করেন। এবং তাদের গান শুনে যে যা খুশি মনে দান করে তাতেই তাদের জীবন জীবিকা নির্বাহ হয়। এই মানুষগুলোর প্রতি এক অন্যরকমের শ্রদ্ধা এবং ভালোবাসা প্রীতি কাজ করে তাদের গান শুনলে। দেখুন সেই মুগ্ধ করা গানের ভিডিও।

