জলপাইগুড়ি সায়ন সেন :: লাগাতার পুলিশ ও পরিবহন দপ্তরের কর্মীদের হয়রানি, পথ অবরোধ করে বিক্ষোভ ছোটো চার চাকার পরিবহন চালকদের।
বৃহস্পতিবার জলপাইগুড়ি গোশালা মোড়ে পিক আপ ভ্যান রাস্তায় রেখে পুলিশের হয়রানির প্রতিবাদ, করে চালক এবং মালিক পক্ষ।
এতে অংশ নেয়, ধূপগুড়ি, ময়নাগুড়ি, ফালাকাটা প্রভৃতি এলাকার ছোটো গাড়ির চালক থেকে মালিক সবাই, ঘটনা প্রসঙ্গে সৌরভ ঘোষ জানান, আমরা কাঁচা সবজি নিয়ে পথে যাতায়াত করি, পুলিশ , এম ভি আই, ওভার লোড না থাকলেও চালান কাটতে চায় হাজার হাজার টাকার, চালান না কাটলে ঘুর পথে পঁচিশ তিরিশ হাজার টাকা দাবী করে।
তাই আজ আমরা সব সিন্ডিকেট এক হয়েছি,

