লক্ষী ভান্ডারের টাকা ঢুকছে ক্লাস এইটের ছাত্রের‌ অ্যাকাউন্টে, কিন্তু কিভাবে?

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
লক্ষী ভান্ডারের টাকা ঢুকছে ক্লাস এইটের ছাত্রের‌ অ্যাকাউন্টে, কিন্তু কিভাবে?
মাসের পর মাস অষ্টম শ্রেণীর ছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মী ভান্ডারের টাকা। বহুদিন যাবত অ্যাকাউন্টে বাইরে থেকে টাকা ঢুকছিল। কিছুতেই ওই ছাত্র বুঝতে পারছিল না যে টাকা ঢুকছে কোথা থেকে অবশেষে খোঁজ নিয়ে জানতে পারা গেল সেই টাকা লক্ষী ভান্ডার প্রকল্পের।এরপর থেকেই শোরগোল পড়ে গেছে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমার কামদেবপুর গ্রামে। ঘটনায় হতবাক ওই ছাত্রের পরিবার সহ পাড়া-প্রতিবেশীরা।ছাত্রের পরিবারের অভিযোগ, বিষয়টি নিয়ে তৃণমূলের উপপ্রধানের কাছে যাওয়া হয়। সমস্যার কথা জানাতেই তিনি জানান, তাঁকে ওই টাকা তুলে দিতে হবে। রাজি না হওয়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এখন বৃত্তির টাকাও তুলতে পারছে না তফসিলি জাতিভুক্ত ওই পড়ুয়া। স্কুলছাত্রের দাদু শুকদেব দাস জানিয়েছেন, নাতির বৃত্তির টাকার জন্য উপপ্রধানের গ্রাহক পরিষেবা কেন্দ্রে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন তাঁরা। তাতে কয়েক দফায় স্কুল থেকে পাঠানো ২,০০০ টাকা জমা পড়েছে। কিন্তু টাকা তুলতে গিয়ে তিনি দেখেন, জমা হয়েছে ৮,০০০ টাকা। এরপরই উপপ্রধান জানাই টাকা ফিরিয়ে দিতে হবে কিন্তু তাতে রাজি না হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রাহক পরিষেবা কেন্দ্র চালানোর সুযোগ নিয়ে এই দুর্নীতি এখন চলছে বহু জায়গাতেই। তবে হয়তোবা করা এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে ওই এলাকায়।