রেশন কার্ডে পদবী ‘কুত্তা’, বিডিও অফিসারের পথ আটকে ঘেউ ঘেউ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

দুয়ারে সরকার ক্যাম্পে জয়েন্ট বিডিওর গাড়ি আটকে কুকুরের মত ঘেউ ঘেউ আওয়াজ করে কিছু একটা বলার চেষ্টা করছেন এক ব্যক্তি। কিন্তু হঠাৎ কেন ওই ব্যক্তির মুখ থেকে বেরোচ্ছে কুকুরের মত ভুক ভুক আওয়াজ। খবর নিতেই জানতে পারা গেল যে ওই ব্যক্তির নাম শ্রীকান্তি দত্ত রাজ্যের খাদ্য দপ্তরের তরফে যে আর কে এসওয়াই রেশন কার্ড তিনি হাতে পেয়েছেন সেখানে তার পদবী এসেছে কুত্তা। যা দেখে তিনি অত্যন্ত অসম্মান বোধ করেছেন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ২ নং ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের কেশিয়া পোল গ্রামে। এ যেন একেবারে পাকে চক্রে পদবীর ঘটনা। চালু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প, যেখানে মানুষের বিভিন্ন রকম সমস্যা সমাধান করছে আধিকারিকরা। কিন্তু একি রেশন কার্ডে কখনো এরকম পদবীয় আসতে পারে। আর তাই সেই ক্ষোভে জয়েন্ট বিডিওর গাড়ি আটকে ওই ব্যক্তির প্রতিবাদ চলল কুকুরের মত ঘেউ ঘেউ আওয়াজ করে। পরিস্থিতি এমন যে বিডিও অফিসারের অবস্থা তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। তবে ঘটনার বিবরণটি আরেকটু অন্যরকমের কারণ প্রথম পর্যায়ে রেশন কার্ডে তার পদবী আসে মন্ডল শ্রীকান্তি দত্ত থেকে তিনি তখন হলেন শ্রীকান্তি মন্ডল এরপর আবারো আবেদন করলেন আর এরপর সংশোধনে তিনি হলেন শ্রীকান্তি কুমার দত্ত আর তারপরে আবারো আবেদনে সোজা একেবারে মানুষ থেকে কুকুর ,শেষ পর্যন্ত পদবী কুত্তা? ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান যে এমন কর্মকান্ডে তিনি মানসিকভাবে অত্যন্ত ভেঙ্গে পড়েছেন তাই প্রতিবাদ জানাতেই জয়েন বিডিওর সামনে তিনি ঘেউ ঘেউ করে আওয়াজ করেছেন কিন্তু তার কোন রকম সদুত্তর না দিয়েই এলাকা ছাড়েন বিডিও। তিনি আরো জানান এগুলো একপ্রকার মানুষকে হেনস্থা করা। সাধারণ মানুষ কতবার এভাবে দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন।