মলয় দে নদীয়া :- স্কুলের ছাত্র-ছাত্রীদের ইউনিফর্ম তৈরি করার জন্য রেপিয়ার মেশিন ব্যবহার করে নদীয়ার শান্তিপুরে সেই ইউনিফর্ম তৈরি করা হচ্ছে, বহুদিন ধরেই। কিন্তু সেই স্কুলের ইউনিফর্ম তৈরি করার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট এর প্রয়োজন, সেই ইনভেস্টমেন্টের জন্য এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল কানাডা ব্যাঙ্ক। বুধবার নদীয়ার শান্তিপুরে এক সেমিনারে রেপিয়ার লুম অনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়েন সেক্রেটারি ক্যাশিয়ার সহ প্রায় সকলকেই ডেকেছিলেন কানাডা ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কানাডা ব্যাঙ্ক কর্তৃপক্ষের পক্ষে প্রসেনজিৎ বিশ্বাস জানিয়েছেন,’গোটা রাজ্যে আমাদের ব্যাংকের ৪০০ টি শাখা রয়েছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে ক্ষুদ্র ও প্রান্তিক শিল্পের উন্নয়নের জন্য সেইসব কাজে যারা যুক্ত রয়েছেন তাদের লোনের সুবিধা দেওয়ার জন্য আমরা উদ্যোগী হয়েছি। আমরা প্রথমেই শান্তিপুর কে বেছে নিয়েছি এই কারণে, কারণ শান্তিপুরে হ্যান্ডলুম এবং রেপিয়ার লুম এর মাধ্যমে ভালো কাজ হচ্ছে। উদ্যোক্তারা আমাদের কাছ থেকে লোন নিতে পারেন আমরা সহজ পদ্ধতিতে তাদের লোনের ব্যবস্থা করে দিতে রাজি আছি। বুধবার এই সেমিনারে তাদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। কীভাবে তারা সহজ পদ্ধতিতে লোন পেতে পারেন, সেই বিষয় তাদেরকে জানানো হয়েছে। এছাড়াও চামড়া সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য সেই সব কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের সহজ পদ্ধতিতে লোনের ব্যবস্থা করে দেব। সেই কারণেই খোলামেলা আলোচনা হয়েছে শান্তিপুরের রেপিয়ার রুম অনার্স অ্যাসোসিয়েশনের কার্যকর্তাদের সঙ্গে।’শান্তিপুরের বাসিন্দা সমীর দেবনাথ এর ৫৬ টি রেপিয়ার লুম রয়েছে। তিনি কানাডা ব্যাঙ্কের সেমিনারে যোগ দিয়ে জানিয়েছেন,’ব্যাংক কর্তৃপক্ষ আমাদের লোন দিতে আগ্রহী। আমাদের যোগাযোগ করতে বলেছে। ওরা যদি আমাদের লোন দেন তাহলে আমাদের ব্যবসার কাজে আরও বেশি উন্নতি হবে।’
রেপিয়ার লুম অনার্স অ্যাসোসিয়েশনের রাজ্যের প্রেসিডেন্ট তারক দাস জানান, প্রত্যেক জেলা থেকে প্রতিনিধিরা আজ উপস্থিত হয়েছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী প্রথমে সাটিংয়ের কাজের কথা বললেও অত্যন্ত সৌভাগ্যের বিষয় শুটিংও তৈরি হতে চলেছে , উন্নত রেপিয়ারে । বিপুল পরিমাণে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। খুব শীঘ্রই হস্তচালিত তাঁত শিল্পীদের নিয়েও, এ ধরনের সেমিনার আয়োজন হবে বলেই তিনি জানিয়েছেন।
নদীয়া এবং তৎসমূহ উত্তর ২৪ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এলাকার শাখা ব্যবস্থাপকগন তাদের নিজে নিজে ব্রাঞ্চের যোগাযোগ করার উদ্দেশ্যে বার্তা দেন।

