মৌমিতা দেবনাথ
রিক্সাচালককে সিটে বসিয়ে রিক্সা চালাচ্ছেন মন্ত্রী স্বপন দেবনাথ
বয়সকে কার্যত তুরি মেরে উড়িয়ে দিয়ে দুয়ারে চিকিৎসক ক্যাম্পে যোগ দিতে এসে রিক্সা চালককে রিকশায় চাপিয়ে নিজেই রিকশা চালালেন মন্ত্রি স্বপন দেবনাথ। এদিন বর্ধমানে দুয়ারে চিকিৎসক ক্যাম্পে যোগ দিতে আসেন তিনি। আর তখনই এক রিকশা চালককে তিনি নিয়ে যাওয়ার জন্য বলেন তৎক্ষণাৎ রাজিও হয়ে যান ওই চালক আর এর পরই রিকশা চালককে সিটে বসিয়ে তিনি নিজেই রিকশা চালিয়ে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলেন। এ বিষয়ে তিনি বলেন বর্ধমানের রিক্সার একটি বিশেষ আভিজাত্য আছে ,আলাদা এক গতি আছে ,রিক্সা টেনে বেশ ভালই লাগলো। রিকশা চালিয়ে বেজায় খুশি মন্ত্রী।

