মৌমিতা দেবনাথ
রাস্তা সারাইয়ের দাবিতে রেললাইনে বসে প্রতিবাদ স্থানীয়দের
দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা নিয়ে ভুগছে হুগলির বৈদ্যবাটি এলাকার সাধারণ মানুষ। রেলগেট পেরোতে গিয়ে কার্যত নাজেহাল হতে হচ্ছে তাদেরকে। কঙ্কালসার রাস্তার কারণে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা।এবার রাস্তা সারাইয়ের দাবিতে রেল লাইনে বসেই প্রতিবাদ করলেন স্থানীয়রা। বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই বিষয়ে জানালেন, সবাই ভোট চাইতে আসবে কিন্তু সাধারণ মানুষের যে দুর্দশা এটা কেউ দেখবে না। বৈদ্যবাটির ৪ নম্বর রেলগেটে প্রতিনিয়তই নাকি ঘটছে দুর্ঘটনা। রাস্তার অবস্থা এমনই জরাজীর্ণ যে টোটো উল্টে গিয়ে মানুষের হাত পা ভেঙ্গে যাচ্ছে এমনটাই অভিযোগ গাড়ি চালক থেকে শুরু করে স্থানীয়দের। যার জেরে রেললাইনে বসে পরেই স্থানীয়রা বিক্ষোভ দেখাল।

