রাস্তার মধ্যে থৈ থৈ করছে ডিজেলের নদী।

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
রাস্তার মধ্যে থৈ থৈ করছে ডিজেলের নদী।
মাঝ রাস্তায় বয়ে চলেছে ডিজেলের নদী। রাস্তার মাঝখান দিয়ে গড়িয়ে যাচ্ছে থই থই ডিজেল। আর সাধারণ মানুষ যে যেভাবে পারছে তা লুটে নিচ্ছে। কেউ বালতি তো কেউ গামলা, দেদার লুটে নিচ্ছে ডিজেল। এ যেন মাঝ রাস্তায় ডিজেলের নদী। কিন্তু কিভাবে? এমন দৃশ্য দেখা গেল দুর্গাপুরের পানাগর বাইপাস সংলগ্ন পাঠানপাড়া এলাকায়। জানা গেছে তেলের পাই লিক করে ঘটেছে এমন বিপত্তি। জানা গেছে হলদিয়ার তেলের পাই ক্লিক করেই সেখান থেকে ডিজেল নির্গত হচ্ছে।এই পাইপটি হলদিয়া থেকে রাজবাঁধ পর্যন্ত বিস্তৃত। এর মাধ্যমে হলদিয়া থেকে রাজবাঁধে তেল আসে।এই পাইপটিই ফেটে যায় এবং দুপুর একটা নাগাদ পানাগর বাইপাস সংলগ্ন পাঠানপাড়ায় রীতিমতো বইতে থাকে ডিজেল। ওই স্থানের পাশেই অবস্থিত পানাগর বায়ুসেনার ছাউনি,এইভাবে ডিজেল নির্গত হওয়ার ফলে যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক কোন দুর্ঘটনা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং কাঁকসা থানার পুলিশ। কিন্তু কিভাবে ফেটে গেল তেলের পাইপ যার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই ঘটনায়,ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কাঁকসা রাজবাঁধ ডিপোর জেনারেল ম্যানেজার অবশ্য জানিয়েছেন যে যা তেল নির্গত হবার ছিল তা বের হয়ে গিয়েছে, যে লাইন দিয়ে তেল নির্গত হচ্ছিল তা ডি প্রেসারাইজ করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় সাধারণ মানুষের যে সুবিধা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।