রাস্তার কাজের নাম করে ব্যক্তিগত জমি থেকে মাটি কেটে নিচ্ছে পিডব্লিউডি কর্মীরা, এমনই দাবি এলাকাবাসীর
মলয় দে নদীয়া :- ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণে চলছে মাটি খোঁড়র কাজ। আর তাতেই সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। বাড়ির পাশ থেকে প্রায় ১৫ ফুট গর্ত করে চলছে মাটি কোড়া। ধস নেমে বাড়িঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা। চিন্তায় ঘুম উড়ছে পরিবারের। নদীয়ার শান্তিপুর থানার বাইপাস এলাকার ঘটনা। জানা যায় সেখানে জাতীয় সড়ক সম্প্রসারণের উদ্দেশ্যে এমনভাবে বাড়ির পাশ থেকে মাটি খোড়া চলছে যখন তখন ধস নেবে ভেঙে যেতে পারে বাড়িঘর। তাদের দাবি একাধিকবার মানা করা হলেও তারা কোন কথায় কান দেন নি তারা। সেই কারণে ই তারা চাইছেন যারা রাস্তার টেন্ডারের কাজ নিয়েছেন তারা একটি লিখে তো দিক যাতে আমাদের কোন ক্ষতি হয়ে গেলে তারা দায়ভার নেবে। আমরা নিজস্ব সম্পত্তির উপর বসবাস করছি। কিন্তু এমন ভাবে মাটি কেটে নেওয়া হয়েছে যখন তখন আমাদের বাড়িঘর ভেঙ্গে পড়তে পারে সেই আশঙ্কায় ভুগছি আমরা বলেও জানান। যদিও এ বিষয়ে যারা কাজ করছেন তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

