রাস্তায় বইছে ভোজ্য তেলের নদী, অবাধে চলছে তেলের লুট

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

রাস্তায় বইছে ভোজ্য তেলের নদী, অবাধে চলছে তেলের লুট,সড়কপথে বয়ে চলেছে তেলের নদী, আর যে যেভাবে পারছে সেই ভোজ্য তেল লুটে নিচ্ছে। বাটি গামলা বালতি পলিথিন বোতল যার কাছে যা আছে তাতেই চলছে তেলের বোঝাই। ভাবছেন এমন তেলের নদী কোথায় আছে? ঘটনাটি হাওড়ার উলুবেরিয়ার জাতীয় সড়কে। শুক্রবার সকালে এলাকার জেলেপাড়া ব্রিজের কাছে একটি ভোজ্য তেলের ট্রাক দুর্ঘটনায় পাল্টি খেয়ে যায় আর সেখান থেকেই রাস্তা থেকে ভোজ্যতেল গড়িয়ে আসতে থাকে মাঠের মাঝ দিয়ে তেল গড়িয়ে তা পরিণত হয়েছে এক পুকুরে। আর এই খবর পাওয়া মাত্রই স্থানে ছুটে আসে এলাকার বাসিন্দারা। যে যেভাবে পারছে লুটে নিয়ে যাচ্ছে ভোজ্য তেল। এমন সুবর্ণ সুযোগ আর কে ছাড়ে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। বারবার সকলকে নিষেধ করা সত্ত্বেও স্থানীয় বাসিন্দারা তেল নিয়েই চলেছে। তবে এই দুর্ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভোজ্য তেল উদ্ধার না করে ঘন্টা অব্দি চলল অবাধে তেলের লুট।