রানাঘাট শহরজুড়ে কুকুরের আতঙ্ক, কিন্তু হাসপাতালে মিলছে না পর্যাপ্ত ভ্যাকসিন

মৌমিতা দেবনাথ
রানাঘাট শহরজুড়ে কুকুরের আতঙ্ক, কিন্তু হাসপাতালে মিলছে না পর্যাপ্ত ভ্যাকসিন
রানাঘাট শহর জুড়ে ইতিমধ্যেই প্রায় কয়েকশো মানুষকে কামড়েছে কুকুর। কুকুরের আতঙ্কে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। কিন্তু রানাঘাট মহাকুমা হাসপাতালে মিলছে না পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন। ভ্যাকসিন পাওয়ায় পকেটের টাকা খরচা করে সাধারণ মধ্যবিত্ত মানুষকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে দিতে হচ্ছে। কিন্তু সকলের পক্ষে এত মূল্য ব্যয় করে সেই ভ্যাকসিন কেনা সম্ভব না। তাই তাদের কাছে হাসপাতালের ভ্যাকসিনই ভরসা। বহু রোগীর পরিবারের অভিযোগ কাউকে দেওয়া হয়েছে একটি ভ্যাকসিন কাউকে বা দুটি ভ্যাকসিন , দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছে ভ্যাকসিন পাওয়ার জন্য।যদিও হাসপাতাল থেকে বলা হয়েছে পর্যাপ্ত ভ্যাকসিনের যোগান তাদের কাছে নেই তবে আগামী কয়েকদিনের মধ্যেই হাসপাতালে ভ্যাকসিন পৌঁছাবে। তাই কোনো উপায় না পেয়ে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে ফিরে যাচ্ছেন ভ্যাকসিন না পেয়ে।