নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত হল ‘স্নেহাশীষ’ নামক সচেতনতা শিবির।
নিত্যদিন আমাদের চারপাশে বেড়ে চলেছে পথদুর্ঘটনা সাইবার ক্রাইম এর মত ঘটনা। আর স্কুল পড়ুয়ারা বিভিন্ন সময় বিভিন্নভাবে সাইবার ক্রাইম এর ফাঁদে পড়ে যায়। তাই সে বিষয়ে সচেতনতা গড়ে তুলতে নদীয়ার রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে কল্যাণী বিধান চন্দ্র মেমোরিয়াল গভারমেন্ট গার্লস হাই স্কুলের পড়ুয়াদের সাইবার ক্রাইম সেভ ড্রাইভ সেভ লাইফ এবং বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলতে স্নেহাশীষ নামক একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। যেখানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশ সুপার কে কান্নান। অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখার্জি, কল্যাণী থানার আইসি সহ একধিক পুলিশ কর্তারা। বিশেষত স্কুল পড়ুয়ারা যাতে সুরক্ষিত থাকে সেই কারণে এই সচেতনতা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা নায়ক শাহাজানালেন যে মেয়েদের শিক্ষা দেওয়া হয়েছে যে কিভাবে মোবাইল ফোন ব্যবহার করতে হয় এবং প্রতারণার ফাঁদ থেকে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায়। আগামী দিনে এরকম আরো অনুষ্ঠান তারা আয়োজন করবেন বলে জানিয়েছেন।

