রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে

রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে
আজ রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার অন্তর্গত দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বোর্ড গঠন করল বিজেপি। আজ সকাল থেকেই দত্তফুলিয়া গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে দেখতে পাওয়া গেছে চরম উত্তেজনাময় পরিস্থিতি। সকাল থেকেই কর্মীদের মধ্যে এক টান টান উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পঞ্চায়েতে বোর্ড গঠন কে করবে। অবশেষে সকল জল্পনা কাটিয়ে দত্তফুলিয়া পঞ্চায়েত দখল করল বিজেপি।