আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, রাত পোহালেই রাজ্যে এক দফায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই মুহূর্তে চলছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব। দলে দলে বুথ মুখী হতে শুরু করেছেন ভোট কর্মীরা। প্রতিটি ভোটকেন্দ্র মুড়ে ফেলা হয়েছে করা নিরাপত্তা বলয়ে। ভোট কেন্দ্রে যাতে কোন রকমের বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণে করা নিরাপত্তা প্রতিটি ভোটকেন্দ্রে। আর সেই দৃশ্য দেখতে পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কেটিপিপি উচ্চ বিদ্যালয় এর কন্ট্রোলরুমে। ভোটের জন্য প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র এবং ব্যালট বাক্স নিয়ে বুথের দিকে রওনা হতে শুরু করলেন ভোট কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। তারা জানালেন আপাত দৃষ্টিতে নিরাপত্তার কোন অসুবিধা এখনও পর্যন্ত নেই।

