মৌমিতা দেবনাথ,
রাতের অন্ধকারে গরু পাচার করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার ৪ জন দুষ্কৃতি
গরু পাচার মামলায় যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখনই খড়্গপুরের জিন শহরে রাতের অন্ধকারে প্রশাসনের নজর এড়িয়ে চলছিল গরু পাচার। গোপন সূত্রে খবর পেতেই হাতেনাতে গরু বোঝাই পিকাপ ভ্যানটিকে আটক করল পুলিশ। ভ্যানটিকে আটক করে দেখতে পাওয়া গেল ভ্যানে ঠাসাই করে নিয়ে যাওয়া হচ্ছে গরু। এরপরই হাতেনাতে গ্রেফতার করা হয় চারজন দুষ্কৃতীকে। অভিযুক্তদের দাবি এগুলো চুরি করা গরু নয়। এরপর পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয় নিরীহ গরুগুলোকে। এবং খড়গপুর থানায় পুলিশ ওই চারজন দুষ্কৃতিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এই চক্রে তাদের সাথে আর কে কে জড়িত আছে। ঘটনায় গভীর রাতে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

