রাজ্যের বনদফতর এবং চাকদহ বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে পালিত হল বিশ্ব জলাভূমি দিবস

মৌমিতা দেবনাথ,
রাজ্যের বনদফতর এবং চাকদহ বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে পালিত হল বিশ্ব জলাভূমি দিবস
২রা ফেব্রুয়ারি গোটা বিশ্বজুড়ে পালিত হয়েছে জলাভূমি দিবস। তাই এদিন চাকদহ বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা এবং রাজ্যের বনদফতরের উদ্যোগে পালিত হলো বিশ্ব জলাভূমি দিবস। এদিন চাকদহ শহরের ১০ নম্বর ওয়ার্ডে বুড়িগঙ্গা খালের ধারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে জলাভূমির প্রয়োজনীয়তা এবং কিভাবে এই আধুনিকতায় জীবনে জলাভূমি বন্ধ করে তৈরি করা হচ্ছে বাড়িঘর এবং অট্টালিকা। বিষয়টি যে মানবজীবন এবং প্রাণীকুলের পক্ষে কতটা ভয়াবহ হয়ে উঠছে সে বিষয়ে আলোচনা করা হয়। উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানাঘাট রেঞ্জের আধিকারিক গোবিন্দ প্রামাণিক, সাংস্কৃতিক সংস্থার সভাপতি বিবর্তন ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়াও এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা। উক্ত এই আলোচনার বিষয়ে রানাঘাট রেঞ্জের আধিকারিক গোবিন্দ প্রামাণিক জানালেন, ২রা ফেব্রুয়ারি গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে জলাভূমি দিবস কিন্তু বর্তমানে মানুষ যেভাবে জলাভূমি বন্ধ করে শিল্প এবং বাড়িঘর তৈরি করছে তাতে তা রীতিমতো ভয়ংকর হয়ে উঠছে মানুষের জন্য। এ বিষয়ে আজকের এই সভায় মানুষকে সচেতন করা হয়েছে।