রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি বারবার সবর হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন খাতের টাকা বকেয়া রেখে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার। তার মধ্যে মূল হচ্ছে ১০০ দিনের কাজের টাকা। ১০০ দিনের কাজের টাকা বকেয়া রাখার জন্য গ্রামের প্রান্তিক মানুষদের যথেষ্ট যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। তার জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে রাজ্যের বকেয়া টাকার হিসেব তার হাতে তুলে দিয়েছেন। সেই মর্মে আজ বৈকন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ১০০ দিনের বকেয়া টাকা ও কেন্দ্রের বিজেপি সরকারের ভ্রান্ত নীতির বিরোধিতা করে প্রতিবাদ সভা করা হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার আক্রমণ সানান কেন্দ্রে বিজেপি সরকারের প্রতি। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব তথা বৈকুন্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক অনুপ প্রামানিক সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব

