রবীন্দ্র সভা কক্ষে আয়োজিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আলোচনা সভায় উপস্থিত পৌরপ্রধান উপপৌরপ্রধান

আগামী ১৫ই মে তাতলা ২ নং অঞ্চলের সমস্তপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর বর্জ্য পদার্থ নিষ্কাশন স্থানের উদ্বোধন হতে চলেছে । সেই
উপলক্ষে আজ ১১ই মে বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ চাকদহ পৌরসভার রবীন্দ্র সভকক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস, উপ পৌর প্রধান দেবব্রত নাগ, পৌর পারিশদ তাপস অধিকারী, পৌর আধিকারিক সুপ্রকাশ বিশ্বাস সহ অন্যান্য নির্মল বন্ধু প্রকল্পের সদস্যগণ। উল্লেখ্য পরিষ্কার-পরিচ্ছন্ন এবং নির্মল চাকদহ শহর গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই চাকদহ পৌরসভার ছয়টি ওয়ার্ডে দুটি করে বালতি বিতরণ করা হয়েছে। আর সেই বালতি দুটিতে বাড়ির বর্জ্য পদার্থ জমা করার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। চাকদহ শহর এবং শহর তলিকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুন্দর পরিবেশ গড়ে তোলা যায় সেই বিষয়ে আজকের সভায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ বিষয়ে চাকদহ পৌরসভার পৌর প্রধান অমলেন্দু দাস বলেন, পৌরসভার ছটি ওয়ার্ড নিয়ে প্রথমে বর্জ্য পদার্থ নিষ্কাশনের এই কাজ শুরু হবে। এরপর মাস দেড়েকের মধ্যে প্রতিটি ওয়ার্ড ভিত্তিক ধাপে ধাপে এই কাজ শুরু হবে। এ বিষয়ে উপ পৌর প্রধান দেবব্রত নাগ কি বললেন শুনে নিন।