রতুয়া-১ ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের ঠুটিয়া ঘাটের উপর প্রায় ১৫ বছর আগে নির্মিত হয়েছিল ব্রিজ। বিশেষ করে ভাদো এবং দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের যোগাযোগের জন্য ব্রিজ তৈরি করার উদ্দেশ্য। তবে এই ব্রিজ তৈরি হলে শুধু এই দুই এলাকার মানুষ নয় ভালুকা, মহানন্দাটোলা, বিলাইমারি এমনকি পার্শ্ববর্তী রাজ্য বিহারের মানুষ সামসি চাচোল গাজোল যাতায়াত করতে পারতেন খুব অল্প সময়ের মধ্যে। কারণ ওই সমস্ত এলাকার মানুষকে রতুয়া হয়ে ঘুরপথে ভাদো, সামসি, চাচোল যাতায়াত করতে হয়। স্থানীয়দের দাবি উত্তর মালদার তৎকালীন সংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সি এই ব্রিজ তৈরি করেছিলেন। সিপিএমের দাবি তৎকালীন রতুয়ার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ মন্ত্রী শৈলেন সরকার তৈরি করেছিলেন। ব্রিজের দুপাশের জমি জোটের কারণে আজও পর্যন্ত চালু হলো না ব্রিজ। জমি জট সমস্যা কবে কাটবে সেই অপেক্ষায় রয়েছে এলাকার মানুষ।

