হরিশ্চন্দ্রপুর,১৮ জুন:
রক্তদান মানে জীবন দান।কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্তের ভাঁড়ারে। থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে।ঘাটতি দেখা দেয় ব্লাড ব্যাঙ্কগুলোতে।এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল পুলিশ প্রশাসন। রবিবার হরিশ্চন্দ্রপুর থানার উদ্যোগে হরিশ্চন্দ্রপুর থানা চত্বরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন প্রায় শতাধিক রক্তদাতা রক্ত দান করেন।সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশ কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন বলে খবর।সকল রক্তদাতার হাতে একটি করে মিষ্টির প্যাকেট ও সার্টিফিকেট তুলে দেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন।

