যুবকের একাধিক বিয়ের বিরুদ্ধে গ্রামে মাইকিং
একটি দুটি নয় একাধিক বিয়ে। স্ত্রী থাকা সত্ত্বেও একের পর এক মহিলাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করে যাচ্ছেন এক যুবক। এবার রুখে দাঁড়ালো গ্রামবাসীরা। যুবকের বিরুদ্ধে গ্রামে জারি করা হলো মাইকিং। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায়। ওই যুবকের স্ত্রীর অভিযোগ ১৫ বছর আগে বিয়ে হয় তাদের। কিন্তু সাত বছর আগেই স্ত্রীকে ছেড়ে অন্য এক মহিলাকে প্রেমের জালে ভাসিয়ে তাকে বিয়ে করে বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। এ বিষয়ে তিনি জলঙ্গি থানায় অভিযোগও দায়ের করেছেন। গ্রামবাসীদের অভিযোগ প্রথম পক্ষের স্ত্রীকে ওই যুবক নানাভাবে অত্যাচার করে। বিষয়টি নিয়ে গ্রামে একটি সভাও ডাকা হয় কিন্তু ওই যুবকের পরিবারের থেকে কেউ সেই সভায় অংশগ্রহণ করেনি বলে জানায় গ্রামবাসীরা।

