নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
যমজ ভাইয়ের সাথে যমজ বোনের বিয়ে, চমকপ্রদ এক বিয়ের সাক্ষী থাকল গোটা জেলা,
একই পরিবারের দুই জমজ বোন তাদের বিয়ে হলো দুই যমজ ভাইয়ের সাথে। এমন ঘটনা শুনেছেন কি কখনো একই পরিবারে দুই যমজ বোনের দুই ভাইয়ের সাথে বিয়ে তাও আবার যমজ। এমনই নজিরবিহীন এক বিবাহ অনুষ্ঠানের সাক্ষী থাকল গোটা বর্ধমান জেলা। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার সুদখালি এলাকার কুরমুনের বাসিন্দা লব পাকরে এবং কুস পাকরে। তাদের দুই ভাইয়ের বিয়ে হল ভাতারের সৌদ খালির বাসিন্দা যমজ বোন অর্পিতা সাঁতরা এবং পারমিতার সাঁতরার সাথে। এমন বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুশি আমন্ত্রিত সকলে। জমজ দুই বোন জানালেন যে তারা অত্যন্ত খুশি একই পরিবারের দুই বোন একসাথে থাকবে। তাদের বাবা এলাকার একটি মিলে কর্মরত এবং ভাতার থেকেই তারা পড়াশোনা সমাপ্ত করেছে। স্বাভাবিকভাবেই এই বিয়েতে আটহাত এক হওয়াতে নব দম্পতি অত্যন্ত খুশি।

