যক্ষা রোগে আক্রান্ত হওয়ায় কলেজের পরীক্ষায় বসতে দেওয়া হল না আইটিআই ছাত্রকে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

যক্ষা রোগে আক্রান্ত হওয়ায় কলেজের পরীক্ষায় বসতে দেওয়া হল না আইটিআই ছাত্রকে।ছ মাস আগে যক্ষা রোগ ধরা পড়া কলেজে ঠিকমতো আসতে পারত না কুলপির গভর্মেন্ট আইটিআই কলেজে এই ছাত্র। বেশিরভাগ দিনেই কলেজে থাকত অনুপস্থিত। সেইমত তিনি কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন তার রোগের কথা। এই ছাত্রের অভিযোগ যে কলেজের কথামতোই সমস্ত ডকুমেন্টস তিনি কলেজে জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও এদিন তাকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হল না। পরীক্ষা না দিতে পারার কারণে তার জীবনের একটি বছর ক্ষতি হয়ে গেল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তার অভিযোগ যে কলেজে কর্তৃপক্ষের কথা মত সমস্ত কাগজপত্র তিনি ঠিক সময় জমা দিয়েছিলেন। তবুও কেন তাকে পরীক্ষায় বসতে দেওয়া হলো না।