নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
মৎস্যজীবীদের জালে ধরা পরল বিরল প্রজাতির মাছ, নাম ‘চিরুনি ফাল’,আচমকা সমুদ্র মোহনায় উঠে এলো বিরল প্রজাতির মাছ। বিশাল আকার ওজন প্রায় ৫০০ থেকে ৫৫০ কিলো। স্থানীয়দের দাবি বিশাল আকৃতির এই মাছটির নাম চিরুনি ফাল। সাধারণত গভীর সমুদ্রে এরকম প্রজাতির মাছ বাস করে। মৎস্যজীবীরা জানাচ্ছেন এই চিরুনি ফল থেকে ওষুধ তৈরির কাজ করা হয়। এই মাছ থেকেই বিভিন্ন রকম রোগের ওষুধ তৈরি হয়। মৎস্যজীবীরা আরও জানান এই মাছের বাজার মূল্য প্রায় কয়েক হাজার টাকা। বিশাল আকৃতির এই মাছটি দীঘা মোহনায় ভেসে উঠতেই পর্যটকদের ভিড় জমে যায় মাছটিকে দেখার জন্য। এদিন মৎস্যজীবীরা মাছ ধরতে হ্যাঁ সমুদ্রে নেমেছিলেন আর তখনই তাদের জালে ধরা পড়লো বিশাল আকৃতির এই মাছ।

