মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে
মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে খুন করার অভিযোগ তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। অত্যন্ত নির্মম এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের নস্করপুরে। জানা গেছে এদিন সাইকেল নিয়ে টিউশন থেকে ফেরার পথে পাড়ার তিন যুবক মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে। খবর পাওয়া মাত্রই এরপর ঘটনাস্থলে ছুটে যায় তার বাবা। এরপর তিনজন তাকে বেধড়ক মারধর করে। স্থানীয়দের সহযোগিতায় এরপর তাকে শ্যামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উলুবেরিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং বাকি দুই দুষ্কৃতী এখনো পলাতক। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।