শাহরুখ কন্যা সুহানা খানকে বিনা মেক আপে দেখা গেল লন্ডনের রাস্তায় ,
লন্ডনের রাস্তায় মেকআপ ছাড়া দেখা গেল সুহানা খানকে। লন্ডনের রাস্তা শাহরুখ কন্যার নো-মেকআপ লুক প্রকাশ্যে আসতেই, তার প্রশংসা করেন নেটিজেনরা। মেকআপ ছাড়া সুহানা খানকে একেবারে অন্যরকম লাগছে বলে মন্তব্য করেন শাহরুখ কন্যার অনুরাগীরা। সুহানা খানের ফ্যান পেজের তরফে সেই ছবি শেয়ার করা হয়।
সম্প্রতি অভিনেত্রী নীনা গুপ্তা সুহানা খানের প্রশংসা করেন। সুহানাকে ‘ট্রেন্ড সেটার’ বলেও প্রশংসা করেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী।

