মলয় দে নদীয়া:- ভোট-পরবর্তী হিংসায় রাজ্যের হাইকোর্টের মহামান্য বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হয়েছে।
ভোট পরবর্তী হিংসায় বলি হয়েছিল, নদীয়ার চাকদহ-এর রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর এনায়েতপুরে মন্ডল পাড়ার বাসিন্দা বছরের ৩১ এর বিজেপি কর্মী দিলীপ কীর্তনীয়া। আজ সিবিআই দিলীপ কীর্তনীয়া বাড়িতে এসে পৌছালো এবং নিহত দিলীপের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি বিচার বিভাগীয় তদন্ত শুরু করলেন। এবং এই খুনে গ্রেফতার হওয়া সাতজন সন্দেহভাজন এর মধ্যে গ্রেপ্তার হয়েছে দুজন, আজ তাদের মধ্যে একজনের বাড়িতে পৌঁছায় সিবিআই প্রতিনিধিদল।

