মৌমিতা দেবনাথ
মিলছে না পরিষেবা, ক্ষোভে দুয়ারে সরকার ক্যাম্পে ভাঙচুর চালালো বাসিন্দারা
রাজ্যজুড়ে ১ লা এপ্রিল থেকে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পে বিক্ষোভের অভিযোগ উঠে আসছে। কোথাও মিলছে না ফর্ম আবার কোথাও বারংবার আবেদন করা সত্ত্বেও মানুষ পাচ্ছে না পরিষেবা। সেই চিত্র আরো একবার দেখতে পাওয়া গেলো উত্তর দিনাজপুরের এক দুয়ারে সরকার ক্যাম্পে। সেখানে সাধারণ মানুষের অভিযোগ যে সকাল থেকে লাইনে দাঁড়িয়েও কেউ ফর্ম পায়নি আবার কেউ কার্ড থাকা সত্ত্বেও পাচ্ছে না সরকারি প্রকল্পের পরিষেবা। ক্ষোভে কার্যত ক্যাম্পে ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

