মালদা জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে শুরু হলো ঐতিহাসিক রামকেলি মেলা।

মালদা:-মালদা জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে শুরু হলো ঐতিহাসিক রামকেলি মেলা। মহাপ্রভু শ্রীচৈতন্যর মূর্তিতে মাল্যদান করে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ৫০৮ বছরের পুরনো ঐতিহ্যবাহি রামকেলি মেলার উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংঘানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ৫০৮ বছরের পুরনো মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের আগমনের স্মরণে মালদার গৌড়ের রামকেলি মেলা।এই মেলায় শুধু জেলার নয় দেশ বিদেশ থেকেও বহু মানুষ এই মেলায় আসেন।
সরকারিভাবে তিনদিনের মেলার অনুমতি থাকলেও মেলা চলে প্রায় সাত দিন ধরে।
দূরদূরান্ত থেকে মেলায় ছুটে আসেন ভক্তরা। অন্যদিকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। মেলায় দৃষ্টি আকর্ষণ করে মৃদঙ্গের দোকান। এর পাশাপাশি তীব্র গরমে ভেড়ার লোমের তৈরি কম্বল কিনতেও দেখা যায় দর্শনার্থীদের।