মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্ৰাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। আনন্দ উল্লাসে মাতলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

মালদা: মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্ৰাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। আনন্দ উল্লাসে মাতলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে বোর্ড গঠন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয়।
জানা গেছে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল ২৮ টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১৮ টি, ভারতীয় জনতা পার্টি পেয়েছিল ৯ টি আসন এবং নির্দল পেয়েছিল একটি আসন। বৃহস্পতিবার দুপুর আনুমানিক তিনটা টা নাগাদ প্রধান গঠনের ভোটাভুটি শেষে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান গঠন হয়। ভোটাভুটিতে দেখা যায় তৃণমূলের নবনির্বাচিত প্রধান পূজা হাসদার সমর্থনে একজন নির্দল সহ ১৯ জন সদস্য ভোট দেন এবং উপপ্রধান সমীর সাহার সমর্থনে ২৮ জন সদস্যই ভোট দেন। এরপর তৃণমূল পরিচালিত বোর্ড গঠন করে হয়। এদিন প্রধান গঠনের পর তৃণমূলের জয়ী সদস্য সদস্যরা বাইরে বেরিয়ে আসে এবং নবনির্বাচিত প্রধান এবং উপপ্রধান নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে তৃণমূল কর্মী সমর্থকরা।