মালদায় শুরু হলো লুঙ্গিম্যান নামে এক বাংলা ছবির শুটিং

মালদায় শুরু হলো লুঙ্গিম্যান নামে এক বাংলা ছবির শুটিং

মালদা:বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা খরাজ মুখার্জি কে নিয়ে শুরু হয়েছে এই ছবির মহরত।টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিখ্যাত বিখ্যাত তারকাদের মালদায় এনে শুটিং হবে এই ছবিতে।বর্তমানের কন্টেন ক্রিয়েটার হওয়ার দৌড়ে সেরার তালিকায় আছে, যদি বলি অসিম আক্তার তাহলে একটু ভাবতে হবে কে সেই ছেলে কিন্তু, যদি বলি সাহি বাংলা ব্যাস সেই লুঙ্গি পরে দৌড় দেওয়া ছেলেটার কথা মনে পড়ে যাবে মুহুর্তের মধ্যে হ্যাঁ আজ তার কথায় বলবো ছোটবেলা থেকেই বেশ জেদী কোনো জিনিস চায় মনে চায় । বাবা মা ভাই নিয়ে মালদা জেলার রাজাপুর গ্রামের সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে ওঠা তার। বাবার একটা ছোট্ট ওষুধের দোকান আছে। বি-টেক করার পর ইঞ্জিনিয়ারিং চাকরি ছেড়ে শুরু করে ভিডিও বানানো। বাবার ইচ্ছে ছিলো ছেলে ডাক্তার হবে।কমেডি ভিডিও বানিয়ে আজ সফল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দুই বাংলার রসিক মানুষ আজ তাকে এক নামে চেনে সাহি বাংলা নামে।
সাহি বাংলার অসীম আসলে একটা প্রত্যন্ত গ্রামের ছেলে যেখানে আধুনিকতার আলো সবাইকে এখনো প্রভাবিত করতে পারেনি।একটা সময় তো ছিল যে পুরো গ্রাম তার বিরুদ্ধে চলে যায়, প্রতিবেশী আত্মীয় স্বজনরা বলতো ডাক্তার তো হতে পারলোনা, আবার ইঞ্জিনিয়ারিং ঠিকমতো হলো না । শুধু মাত্র তার মা এবং তার ভাই তার পাশে ছিল সব সময়। 2016 সালে ভিডিও বানানোর কাজ শুরু করে সাহি বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে। একটা সময় যখন কেউ পাত্তা দেয়নি কেউ দেখেনি তার দিকে তখন মনে মনে ঠিক করে নাই এমন একটা দিন তাকে আনতে হবে সবাই তার সঙ্গে সেলফি তুলবে তার সঙ্গে কথা বলবে। আর সেই দিন এসেছে, সেই সাহি বাংলা এর অসীম আক্তার এবং ডাইরেক্টর হিসাবে মালদায় মৌল পুরের তরুণ পরিচালক পবিত্র দাস কে সঙ্গে নিয়ে শুরু করেছে এই প্রথম মালদায় বাংলা সিনেমার শুটিং। পবিত্র দাস পেশায় স্কুলশিক্ষক হলেও ছোটবেলা থেকে সিনেমার প্রতি প্রবল ঝোঁক। তার ইচ্ছে উত্তরবঙ্গের মতো জায়গায় একটি যেহেতু কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নেই তাই এখানে যদি টলিউডের মতো কোনো ইন্ডাস্ট্রি করা যায় তবে উত্তরবঙ্গের ছেলেমেয়েদের আর টলিউড মুখাপেক্ষী হতে হবে না তাই তরুণ শিল্পী স্বপ্ন দেখেন একদিন উত্তরবঙ্গের বুকে ফিল্ম ইন্ডাস্ট্রি তৈরি হবে আর তাতে কাজ পাবেন উত্তরের তরুণরা।সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে অসীম আখতার এবং পবিত্র দাস শুরু করেছে মালদার বুকে প্রথম লুঙ্গিম্যান নামে একটি বাংলা সিনেমার শুটিং। অন্যান্য সিনেমার মতো এই সিনেমাটি কে থিয়েটারে রিলিজ করা হবে। এবং পুজোর আগে বেরোবে এই সিনেমার ট্রেলার। উত্তরবঙ্গের মালদার মতো জায়গায় হওয়া এই সিনেমা মালদার বাংলার মানুষকে কতটা আনন্দ দিবে এখন সেটাই দেখার।